
বাড়ি ফেরা হলো না রমজান আলীর, সড়ক দুর্ঘটনায় প্রা*ণ*হা-নি
নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৬০) নামে এক আমিন ও ধান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার মধুইল বাজার সংলগ্ন পেজাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ধান কেনাবেচার কাজ শেষে অটোচার্জারযোগে নিজ বাড়িতে ফিরছিলেন রমজান আলী। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাঁকড়া বহনকারী গাড়ির সঙ্গে অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রমজান আলী পত্নীতলা উপজেলার ঝলকাহার গ্রামের মৃত মোস্তফা মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আমিনের কাজের পাশাপাশি ধান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝলকাহার বাজার এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তার স্বজনরা এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
© All rights reserved © 2025
Leave a Reply