1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমূখি সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৫ Time View

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল
মুখোমূখি সংঘর্ষে নিহত ৩
এস এইচ রতন,বাগেরহাট
বাগেরহাটে পণ্যবাহি ট্রাক ও মোটর সাইকেলের মুখোমূখি সংঘর্ষে মোটর সাইকেল চালক ও আরোহীসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার সকালে নয়টার দিকে খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার ভট্ট বালিয়া ঘাটা নামক স্থানে র্দূঘটনায় এই নিহতের ঘটনা ঘটে। পুলিশ পণ্যবাহি ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিহতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের বাসিন্দা মোটরসাইকেল চালক আব্দুল কাদের ফরাজী, দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে মোংলা বন্দরে কর্মরত জাহাজ চালক বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা বাহাদুর শিকদার। অন্য একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ জানান, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মোংলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ৩জন খুলনা-মোংলা জাতীয় মহসাড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা নামকস্থানে নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক আসা অপর একটি পণ্যবাহি ট্রাকের মুখোমূখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মোটরসাইকেলের চালক আব্দুল কাদের ফরাজী ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুই আরোহীকে স্থানীয় লোকজনসহ হাইওয়ে পুলিশ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা তাদের মৃক ঘোষনা করেন। হাইওয়ে পুলিশ মোরটসাইকেল ও পণ্যবাহি ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার দূর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহীকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসরা পরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন। আর দূর্ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :