1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রে*ফ*তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৮ Time View

গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রে*ফ*তার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়ে চতুর্থ শ্রেণির ছাত্রী কুলসুমকে (১০) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মোঃ ইব্রাহিম হাসান লিমন শেখকে (২১) গ্রেফতার করেছে র‍্যাব-১৩। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বুধবার (১৩ মে) সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, নিহত কুলসুম বল্লমঝাড়ের সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। প্রতিবেশী জহুরুল ইসলাম শেখের ছেলে লিমন শেখ প্রায়ই কুলসুমকে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। এ নিয়ে ঘটনার কিছুদিন আগে তাদের মধ্যে তর্কাতর্কিও হয়।

​গত বছরের ২৪ নভেম্বর কুলসুমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে আসে যে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহ ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে গত ১৩ মে নিহতের মা মোছাঃ রেজিনা বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা রুজুর পরপরই র‍্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খামার বল্লমঝাড় গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে প্রধান আসামি লিমন শেখকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। অপরাধ নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :