
জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন।
মোঃ রাজিবুল ইসলাম রাজিব (ঢাকা ব্যুরো)
নারায়ণগঞ্জে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে।
গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে শহরের বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ মন্দিরে ফিরে যায়।
জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনা মোতাবেক যথাযথ নিরাপত্তায় এবারের রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply