1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

দীর্ঘ ১৫ বছর পর হ*ত্যা মামলা থেকে ৩৮ জন খালস পেলেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৮ Time View

দীর্ঘ ১৫ বছর পর হ*ত্যা মামলা থেকে ৩৮ জন খালস পেলেন

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

২০১১ সালের ১৮ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় যাত্রীবাহী বাসে অ-গ্নি-সং-যোগ ও চিত্রনায়িকা সাবনূর-এর পিতা কাজী নাছির নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলা নং- ৭৮৮/২০১৬ থেকে দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলী ও বিএনপি নেতা অ্যাডভোকেট সামসুজ্জামান জামানসহ ৩৮ জন।

১২ মে সিলেটের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ আদালত)-এর বিচারক মো. শরিফুল ইসলাম সাক্ষ্য-প্রমাণ ও জেরা শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাসের রায় ঘোষণা করেন।

মামলার অন্যতম আসামি এম.ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকায় রহস্যজনকভাবে নিখোঁজ হন।

এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও আজও তার কোনো সন্ধান মেলেনি।

একই মামলায় আসামি ছিলেন বিএনপির তৎকালীন কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সামসুজ্জামান জামানও।

রাজনৈতিকভাবে বহুল আলোচিত এই মামলার রায় নতুন করে সেই সময়কার রাজনৈতিক , বিচারিক দীর্ঘসূত্রিতা এবং নিখোঁজ রাজনীতিকদের প্রসঙ্গকে সামনে নিয়ে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :