1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

গাইবান্ধায় সাব-রেজিস্ট্রার অফিসে নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৭ Time View

গাইবান্ধায় সাব-রেজিস্ট্রার অফিসে নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা সদর সাব- রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি অনির্বাচিত কমিটির নাম ব্যবহার করে জমি ক্রেতা ও বিক্রেতার নিকট থেকে নিয়ম বর্হিভুতভাবে অতিরিক্ত অর্থ আদায় করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর সাব- রেজিষ্টার কার্যালয়ের সামনে গাইবান্ধা জেলা সচেতন নাগরিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক সচেতন নাগরিকরা অংশ নেন।

এতে উপস্থিত থেকে বক্তব্য দেন, আব্দুর রউফ, আব্দুর সালাম, মঞ্জুরুল ইসলাম লিটন, ইকবাল রহমান, এসএম মামুনুর রশিদ তুষারসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, আমাদের কাছে নির্দিষ্ট প্রমান আছে দলিল লেখক সমিতির নামে সাব- রেজিস্ট্রার অফিসে প্রতিনিয়ত চাঁদাবাজি হয়। সরকারি কোনো প্রকার ডকুমেন্টস ছাড়াই সাধারণ জনগণের কাছে চাঁদা নেওয়া হয়। সদর সাব- রেজিষ্ট্রার অফিস দুর্নীতির আখড়া। সাধারন জনগন প্রতিনিয়ত হয়রানির শিকার হয়। আর এসব করা হচ্ছে বর্তমানে অবৈধ একটি কমিটির নাম ব্যবহার করে।

বক্তারা আরো অভিযোগ করেন, একটা দলিল করতে ৫ থেকে ৭ হাজার টাকা বেশি দিতে হয়। একটা দলিল রেজিস্ট্রার করতে কত টাকা লাগে, ক্রেতা কে কত টাকা দিতে হয়, বিক্রেতা কে কত টাকা দিতে হয়, সরকারি ফি কত, মহুরি কত টাকা পায়, অফিস কত পায়, ভ্যাট ও ট্যাস্ক কত সবকিছু অতিদ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

এই দিকে গত দুই দিন আগে সাব- রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কে বহিরাগতদের দ্বারা হেনস্তা করার অভিযোগ এনে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে গত রোববার থেকে কলম বিরতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :