1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

বাগেরহাটে ভাঙচুর লুটপাট করে বাড়িঘর দখলের চেষ্টা, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৫ Time View

বাগেরহাটে ভাঙচুর লুটপাট করে
বাড়িঘর দখলের চেষ্টা, গ্রেপ্তার ২
এস এইচ রতন, বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় একটি পরিবারের ওপর হামলা, বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে| মঙ্গলবার সকালে ভুক্তভোগী রবিন ঢালী ২৬ জনের নাম উল্লখসহ অজ্ঞাত আরো কয়েক জনের নামে মামলাটি দায়ের করেন| মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের জামাল শিকদারের ছেলে রাজু শিকদার ও রাজৈর গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাইম ইসলাম নামে দুই আসামীকে গ্রেপ্তার করেছে| মঙ্গলবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছন চোধুরী ঘটনাস্থল পরিদর্শন করে তিনি ভুক্তভোগী পরিবাররটির সার্বিক নিরাপত্তা ও জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের আশ^াস দেন|
পুলিশ জানায়, উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে রবিন ঢালীর সাথে কয়েক বছর ধরে একই এলাকার প্রবাবশালী সোবাহান হাওলাদারের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলে আসছে| এর জের ধরে সোমবার দুপুরে সোবাহন হাওলাদার, তার দুই ছেলে মিরাজ ও আব্দুল্লাহ এবং দুই ভাই সরোয়ার ও দেলোয়ারের নেতৃত্বে ৫০ থকে ৬০ জনের একটি বাহিনী রবিনের বাড়িতে হামলা চালায়| তারা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রথমে বসত ঘর ভাঙচুর শুরু করে| ঘরের চালা, বেড়াচাটকি ও আসবাবপত্র ভেঙে চুরমার করে ফেলে| এতে বাধা দিলে সন্ত্রাসীরা বাড়ির নারী সদস্য রবিন ঢালীর স্ত্রী সীমা রাণী (৩৫), মা দুলালী রাণী (৭০), নানী বেলকা রাণী (৯০) ও তার দুই খালা বিমলা রাণী (৬০) ও লীলা রাণীকে (৬৫) পিটিয়ে ও কুপিয়ে আহত তরে| আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
রবিন ঢালী জানান, আমি দীর্ঘদিন চট্টগ্রামে গার্মেন্টে কাজ করতাম| সেই ফাঁকে আমার দলিলকৃত ১৫ শতাংশ জমি প্রভাবশালী সোহরাব হাওলাদার তার নামে রেকর্ড করিয়ে নেন| পরবর্তীতে বিষয়টি জানতে পেরে স্থানীয়ভাবে বহুবার সালিস ˆবঠকে কোনো সমাধান না হওয়ায় বাগেরহাট আদালতে বাটোয়ারা মামলা করা হয়| ঘটনার সময় আমি ব্যক্তিগত কাজে পাশর্^বর্তী মোরেলগঞ্জ উপজেলায় গিয়েছিলাম| এই সুযোগে সোবাহান হাওলাদার উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসীদের ভাড়া করে এনে আমার বাড়ি জবর দখলের চেষ্টা করেন| সন্ত্রাসীরা বসতঘর, আসবাবপত্র, মালামাল সব ভেঙে গুড়িয়ে দিয়েছে| দুটি ট্রাঙ্কে থাকা ¯^র্ণালঙ্কার ও জমির দলিলপত্র লুট করে নিয়ে গেছে| বাড়িটি ধ্বংসস্তুপে পরিনত করেছে| তাতে বসবাসের কোনো উপায় নেই| এ অবস্থায় অন্যের বাড়িতে থাকতে হচ্ছে এখন| খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ছুটে এলে তাদের বাধার মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়| আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই|
উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবুল দাস ও সাধারণ সম্পাদক গোপাল কর্মকার বলেন, এই হামলার ঘটনাটি সংখ্যালঘুদের আতঙ্ক সৃষ্টি হয়েছে| জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা|
শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল বলেন, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রবিন ঢালীর বাড়িতে ছুটে যাই| সেখানে যাবার পর আমরা রবিনের প্রতিপক্ষ এবং বহিরাগত সন্ত্রাসীদের দেখতে পাই| আমাদেও দেখতে পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়| তিনি এঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান|
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হকের ভাষ্য, হামলার খবর পেয়ে রবিন ঢালীর বাড়িতে ছুটে যাই| পুলিশ পৌছানোর আগে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়| ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা জব্দ করা হয়েছে| ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| এঘটনায় মঙ্গলবার সকালে রবিন ঢালী বাদী হয়ে ২৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো বেশ কয়েক জনের নামে মাললা করেছেন| দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে| দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছন চোধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন| পলাতক অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা| ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :