1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

এপ্রিলে সিলেট বিভাগের সড়কে ঝরল ১৫ প্রাণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৭ Time View

এপ্রিলে সিলেট বিভাগের সড়কে ঝরল ১৫ প্রাণ

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

বিগত দুই বছরের মধ্যে গেল এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় সর্বনিম্ন প্রাণহানির ঘটনা ঘটেছে সিলেট বিভাগে।

এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে ৫ জন ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী।

সোমবার (০৪ মে) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।

বিভাগের মধ্যে সিলেট জেলায় ৯টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত, মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও দুটি জাতীয় পত্রিকা এবং অনলাইন পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, গত মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :