
মহান মে দিবস উপলক্ষে বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র্যালি
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।
মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও বিশাল র্যালি করেছে বগুড়া মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন।১লা মে(শুক্রবার)সকাল ৯টায় বগুড়া শহীদ খোকন পার্কে মহানগরী সভাপতি আজগর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ারুল ইসলাম মাস্টারের পরিচালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।
আরো বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ,রুহুল কুদ্দুস ডিলু,আসলাম হোসেন বিপু, পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া অঞ্চলের সেক্রেটারি এজাজ আহম্মেদ আসলাম, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জল,নুর আলম,বাবলু প্রাং,জিয়া আলম,শাহিনুর আলম,লুৎফর রহমান,মেহেদী হাসান,আব্দুল কাদের রানা,মোরশেদুল ইসলাম সুইট,শাহজাহান সাজু প্রমুখ।
সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ খোকন পার্কের সামনে এসে সমাপ্ত ঘোষণা করেন।
© All rights reserved © 2025
Leave a Reply