1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫১ Time View

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত চোর ছামিউল হক সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা মণ্ডলপাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে  এবং চোর কালাম মিয়া একই ইউনিয়নের সীচা ব্যাপারীপাড়া গ্রামের মৃত খয়বর হোসেন ব্যাপারীর ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল চন্ডিপুর ইউনিয়নের সীচা ও পাঁচপীর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অ্যাপাচি আরটিআর, একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি এবং একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরচক্রের ওই দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

​কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, “আমরা অভিযোগ পাওয়ার পর থেকেই চক্রটিকে ধরতে তৎপর ছিলাম। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

​সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্ গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া মেনে তাদের আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :