
মালয়েশিয়া থেকে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই মৃ ত্যু: দ্বরিয়াপুর ইউনিয়নে শোকের ছায়া।
শামীম শেখ,স্টাফ রিপোর্টার
প্রবাস জীবনের ক্লান্তি শেষে বুকভরা আশা নিয়ে দেশে ফিরেছিলেন মোঃ আনু বিশ্বাস। ভেবেছিলেন স্বজনদের সাথে ঈদ আর আনন্দের দিনগুলো কাটাবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, দেশের মাটিতে পা রাখার কয়েক ঘণ্টার ব্যবধানেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।গতকাল রাতে মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছি পূর্ব পাড়া নিবাসী মোঃ আনু বিশ্বাস (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪০ বছর। তিনি ওই এলাকার মোঃ কাদের বিশ্বাসের বড় ছেলে এবং মোঃ আলিউল বিশ্বাসের বড় ভাই।তিনি দীর্ঘ কয়েক বছর মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। গতকাল রাতেই তিনি বিমানবন্দর থেকে নিজ বাড়িতে পৌঁছান। পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগাভাগি করার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।একদিকে দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পাওয়ার আনন্দ, অন্যদিকে আকস্মিক এই বিয়োগান্তক ঘটনায় পরিবারটিতে এখন চলছে শোকের মাতম। মালয়েশিয়া ফেরত এই যুবকের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা মরহুমের বাড়িতে ভিড় করছেন তাকে শেষ বিদায় জানাতে।”ভাগ্যের কি নির্মম পরিহাস! যে মানুষটি কয়েক বছর পর পরিবারের মুখে হাসি ফোটাতে দেশে ফিরলেন, কয়েক ঘণ্টার ব্যবধানে তাকেই চিরবিদায় জানাতে হলো।” — শোকাহত
© All rights reserved © 2025
Leave a Reply