1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২২ Time View

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

সিলেট বিভাগের সুনামগঞ্জে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে।

গত ১৫ দিনের ব্যবধানে জেলায় বজ্রপাতে ৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সর্বশেষ ২৭ এপ্রিল দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া শান্তিগঞ্জ উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে আহত হয়েছেন আরও ৩জন কৃষক।

নিহতরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে জমির উদ্দিন (৪০), গৌরারং ইউনিয়নের বৈঠাখালি গ্রামের মৃত আব্দুল কাইয়ূমের ছেলে জমির হোসেন (৪৫), জামালগঞ্জ উপজেলার রূপাবালী গ্রামের কালামের ছেলে আবু ছালেক (২০) মৃত্যু হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়।

এসময় জমির উদ্দিন অন্যান্য কৃষকদের সাথে দেখার হাওরে ধান কাটছিলেন। আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

পরে সঙ্গে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে সদর উপজেলার বৈঠাখালি গ্রামের বাসিন্দা জমির হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে নদীঘাটে নিজের দোকান খুলতে যাচ্ছিলেন।

পথিমধ্যে তিনি বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন। তাকেও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জেলার শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরও ৩ জন কৃষক আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ১১ এপ্রিল সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ জন নিহত হয়েছিলেন। সোমবারের ৩ জনসহ গত ১৫ দিনে জেলায় বজ্রপাতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। হাওর এলাকায় একের পর এক বজ্রপাতে মৃত্যুর ঘটনায় কৃষকসহ সর্বস্তরের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :