
“”নওগাঁর পোরশা থানা এলাকায় বিশেষ চেকপোস্ট ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি পালসার মোটরসাইকেল সহ একই পরিবারের তিন জন গ্রেফতার””
নওগাঁর পোরশা থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।
পুলিশ সুপার নওগাঁ জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় ২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যার পর থেকে মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ প্রতিরোধে সারাইগাছি রোডে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। রাত্রি অনুমান ৮ টায় পোরশা থানার ৪নং গাংগুরিয়া ইউপির সারাইগাছি থেকে সাপাহারগামী মহাসড়কের ফকিরের মোড়ের প্রায় ১০০ গজ উত্তরে পাকা রাস্তার উপর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেক পোস্ট পরিচালনা কালে সাপাহার অভিমুখে ১টি মোটরসাইকেলকে পুলিশ চ্যালেঞ্জ করে। অতঃপর মোটরসাইকেল থামিয়ে পুলিশ বিধি মোতাবেক নারী পুরুষ সহ মোট ৩ জনকে থামানো হয়। মোটরসাইকেল আরোহী মোঃ শাওন শেখ (২৪), পিতা-ওয়াহাব আলী, ২। মোছা: রিক্তা বেগম (৪০), স্বামী-ওয়াহাব, ৩। মোছা: রুবিনা (২২), স্বামী- মোঃ শাওন শেখ, সর্ব সাং-আমডাঙ্গা, থানা-সাপাহার, জেলা-নওগাঁদেরকে তল্লাশি করে তাহাদের হেফাজত হইতে পৃথক ৩টি সাদা পলিথিনে রাখা ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার অনুমান মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন পালসার মোটর সাইকেল, যার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা স্বামী-স্ত্রী-মা এবং রবিনার কোলে একটি শিশু সন্তানও রয়েছে। শাওন শেখ এবং তার মা রিক্তা বেগম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করছে। আর সেই মাদক ব্যবসার ঢাল হিসাবে শাওন শেখ তার স্ত্রী রুবিনা এবং শিশু সন্তানকে ব্যবহার করছে যাতে কেউ তাদেরকে চিনতে না পারে। এজন্য সপরিবারে মোটরসাইকেল যোগে মাদক আনা নেওয়া করে থাকে। গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© All rights reserved © 2025
Leave a Reply