1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শ্রীপুরে পুকুরে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের করুণ মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৭ Time View

শ্রীপুরে পুকুরে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের করুণ মৃত্যু, এলাকায় শোকের ছায়া

​শামীম শেখ, স্টাফ রিপোর্টার

​মাগুরার শ্রীপুর উপজেলায় পুকুরে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মোল্লা (২৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। আজ ২০/০৪/২৬ ইং (সোমবার) দুপুরে উপজেলার বড়ইচারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত রাসেল মোল্লা বড়ইচারা গ্রামের মো. ওয়াদুদ মোল্লার ছোট ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে রাসেল মোল্লা বাড়ির পাশের একটি পুকুরে বৈদ্যুতিক সেচ পাম্প (মোটর) দিয়ে পানি দিচ্ছিলেন। কাজ করার এক পর্যায়ে মোটরটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। রাসেল মোটরটি পরীক্ষা করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

​বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল অচেতন হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর হাসপাতাল) নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

​স্বজনরা দ্রুত রাসেলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​তরুণ এই যুবকের অকাল ও করুণ মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :