1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

গাইবান্ধায় গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। গাইবান্ধা প্রতিনিধি:

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৪ Time View

গাইবান্ধায় গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ।
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে ২ঘন্টা গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় সড়কের দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন বদিজ্জামান,শিমুল মেম্বার,নুরুল আমিন সহ অন্যরা। এ সময় বিক্ষোভকারীরা জানান,মার্চের ২৮ তারিখে উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় ভাড়া বাসায় খুনের শিকার হয়েছিলেন গৃহবধু ববিতা, পরে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে পুলিশ ববিতার স্বামী হারুনকে গ্রেফতার করলেও অন্য আসামীদের গ্রেফতার করছেন না।তারা সব আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবী তুলে গাইবান্ধা পলাশবাড়ী সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখেন, পরে পুলিশ এসে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :