
গাইবান্ধা গোবিন্দগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ আটক ১
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আবুল হোসেনর ছেলে ফরহাদ হোসেনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার বুজরুক বোয়ালিয়া এলাকার বাসিন্দা।
বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকালে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, মাদক নির্মূলে এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।
স্থানীয়দের দাবি, মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিত ও জোরদারভাবে অব্যাহত রাখা প্রয়োজন। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
© All rights reserved © 2025
Leave a Reply