
বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।
বগুড়ায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আনন্দ ভাগাভাগির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। সংগঠনটির উদ্যোগে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ’২৬)২৮ রমজান,শহরের পার্ক রোডের এইচ. এন. কমপ্লেক্সের ৩য় তলায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দুপুরে এ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি, উপস্থিত সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
© All rights reserved © 2025
Leave a Reply