1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬০ Time View

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নের মধ্য রাম চন্দ্রপুর গ্রামের বহুল আলোচিত শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাস ও শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দিরের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের মিথ্যাচার, অপপ্রচার এবং নানাবিধ ষড়যন্ত্রের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ রবিবার দুপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দিরের সমানের রাস্তায় স্থানীয় সনাতনী ও মন্দিরের কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিপিন বর্মন, উজ্জ্বল চন্দ্র, সূর্য সরকার, জনি ইসলাম,  টগর কুমার , গৌরাঙ্গ সরকারসহ স্থানীয় সনাতনীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বক্তারা, অবিলম্বে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাসের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচারকারি চক্রের গভীর ষড়যন্ত্রের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সঙ্গে সুযোগ সন্ধানি ষরযন্ত্রকারি চক্রকে চিহৃিন্ত করে আইনের আওতায় আনতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় জাতীয় সংসদ সদস্যসহ সরকারের সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :