
বগুড়ায় শাহকামালিয়া মদিনাতুল উলুম তেলিপুকুর মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি।
শুক্রবার(২৭শে ফেব্রুয়ারি’২৬) বিকেলে বগুড়া শহরের ইসলামপুর(তেলিপুকুর) শাহ কামালিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে ছাত্র-শিক্ষক,দাতা সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের নিয়ে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আফতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য জনাব সাজ্জাদ হোসেন পিন্টু।
মাদ্রাসার সহকারী মুহতামিম মাওলানা জুনায়েদ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব সাইফুল ইসলাম কার্যনির্বাহী সদস্য আনছার আলী দুলাল প্রামানিকসহ আরো অনেকে।
রমযানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা রাখেন উক্ত মাহফিলের প্রধান আলোচক কারবালা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ফজলুল করিম সিরাজী।
পরিশেষে মহান আল্লাহতালার কাছে মাদ্রাসার ছাত্র,সুধীজন,দাতা সদস্যসহ দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
© All rights reserved © 2025
Leave a Reply