
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৫ কেজি অবৈধ গাঁ/জাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৫ কেজি অবৈধ গাঁ/জাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,১৮ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে গোবিন্দগঞ্জ থানার একটি টিম মাদকবিরোধী চেকপোস্ট ডিউটি চলাকালে রংপুর-ঢাকা মহাসড়কের বুজরুক বোয়ালিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়।
এ সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এনআর ট্রাভেলসের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের লকারে থাকা একটি কালো ব্যাগ থেকে বিশেষ কায়দায় মোড়ানো ৫ (পাঁচ) কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় মোঃ রাসেল হোসেন রানা (২৮) নামে এক যাত্রীকে আটক করা হয়।
তিনি বরগুনা জেলার আমতলা উপজেলার বাসিন্দা।
আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি কুড়িগ্রাম থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে,তাহার মামলা নং ২৮/২০২৬ তাকে গোবিন্দগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
© All rights reserved © 2025
Leave a Reply