1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

৫০ বা তারও অধিক প্রার্থী মাঠে থাকুক—এতে কোনো সংশয় নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৭ Time View

৫০ বা তারও অধিক প্রার্থী মাঠে থাকুক—এতে কোনো সংশয় নেই। কারণ যেখানে জনগণের অটুট আস্থা, ভালোবাসা ও গ্রহণযোগ্যতা সুস্পষ্ট, সেখানে নেতৃত্ব নির্বাচনে বিভ্রান্তির অবকাশ থাকে না।
২০২০ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে যিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন, তিনি জনতার আস্থার প্রতীক—আবুল কালাম আজাদ ভাই। তাঁর রাজনৈতিক পথচলা তৃণমূল থেকে শুরু; মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকা, বিপদে-আপদে ছুটে যাওয়া, অসহায়দের সহায়তা করা—এসবই তাঁর নেতৃত্বের মূল শক্তি। তিনি রাজনীতিকে ক্ষমতার মাধ্যম নয়, বরং জনসেবার অঙ্গীকার হিসেবে ধারণ করেছেন।
তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি শুধু একজন নেতা নন—তিনি আস্থার ঠিকানা, সাহসের প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি সংগঠনকে সুসংগঠিত করেছেন, কর্মীদের মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন এবং জনগণের সাথে দলের একটি দৃঢ় সেতুবন্ধন গড়ে তুলেছেন। তাঁর নেতৃত্বে দলীয় কার্যক্রম যেমন প্রাণবন্ত হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও জন্ম নিয়েছে নির্ভরতার এক দৃঢ় ভিত্তি।
পৌরসভার উন্নয়নে তাঁর সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতি রয়েছে—
সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবার মানোন্নয়ন, আধুনিক ও টেকসই অবকাঠামো উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার, এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি—এসবই তাঁর পরিকল্পনার কেন্দ্রবিন্দু। তিনি একটি মানবিক, আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।
এই ধারাবাহিক ত্যাগ, সততা, জনসম্পৃক্ততা এবং উন্নয়নের সুস্পষ্ট অঙ্গীকারের কারণেই মানুষ তাঁকে ভালোবেসে “জনতার মেয়র” হিসেবে অভিহিত করে। তিনি কেবল একটি দলের প্রার্থী নন—তিনি জনগণের প্রত্যাশা, বিশ্বাস ও ভালোবাসার প্রতিচ্ছবি।
সময়ের দাবি, তৃণমূলের আকাঙ্ক্ষা এবং জনগণের নির্ভরতার প্রতীক হিসেবে—আবুল কালাম আজাদ ভাই-ই হবেন বিএনপির একক প্রার্থী—এই বিশ্বাস আজ মানুষের হৃদয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :