1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

গাইবান্ধা রেলস্টেশনে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক উদ্যোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

গাইবান্ধা রেলস্টেশনে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক উদ্যোগ

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‎গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান মোল্লার নেতৃত্বে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে এ কার্যক্রম পরিচালিত হয়।

‎অভিযানের মাধ্যমে রেলস্টেশন এলাকা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে একটি স্বাস্থ্যসম্মত ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (পৌর প্রশাসক) মোঃ মুশফিকুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মিস লাইলাতুল হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) সাব্বির আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি শাখা) রোমেন পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জে এম শাখা, রেকর্ডরুম শাখা ও সিটিজেন কেয়ার) মোহাম্মদ মুনতাসির মারুফ, সহকারী কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মারুফ এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিছ মিয়া।

‎এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎অভিযান চলাকালে জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা বলেন, সরকার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে গাইবান্ধা জেলায়ও এ ধরনের অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ মশা-মাছি বৃদ্ধি করে, যা ডেঙ্গুসহ বিভিন্ন রোগের কারণ হতে পারে।

‎তিনি গাইবান্ধা পৌর এলাকার ঘাঘট লেকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কারের উদ্যোগের কথাও উল্লেখ করেন এবং জানান, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

‎জেলা প্রশাসক সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়।

‎এই জনস্বার্থমূলক ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত কর্মকর্তা ও সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :