
বগুড়ার কাহালুতে মাদকবিরোধী অভিযান: টেপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া
বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টেপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (০১ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৭:০০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নির্দেশনায় এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার কাইট গ্রামের একটি পাকা রাস্তার উপর থেকে মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লা (৩৫) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম কাইট মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল খালেক মোল্লার ছেলে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কাহালু থানা পুলিশ।
পরে আজ সকালেই তাকে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025
Leave a Reply