1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার মুহূর্তেই নিঃস্ব 

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৯ Time View

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার মুহূর্তেই নিঃস্ব

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত প্রায় ১টার দিকে মৃত আব্দুল ছাত্তার মিয়ার স্ত্রী সাজেদা বেগমের বাড়িতে এ আগুন লাগে। আগুনের তীব্রতায় পরিবারের ব্যবহৃত ৩টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সময় পরিবারের সদস্যরা প্রাণে বাঁচলেও পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজপত্র

খাদ্যসামগ্রী (চাল, আলু) হাঁস-মুরগি একটি ব্যাটারিচালিত ভ্যান ঘরের টিনের চাল পর্যন্ত দুমড়ে-মুচড়ে গেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে পরিবারটি।

আগুনের কারণ এখনো নিশ্চিত নয়।

স্থানীয়দের মতে, আড়াই শতাংশ বসতভিটা ছাড়া পরিবারটির আর কোনো সম্পদ নেই ফলে তারা এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

ঘটনার পর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও সান্ত্বনা দেওয়া হয়েছে।

শনিবার সকালে পলাশবাড়ী পৌরসভার প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার ঘটনাস্থল পরিদর্শন করে ভবিষ্যতে সহায়তার আশ্বাস দিয়েছেন।

মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিন।

একটি পরিবারকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :