
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রজিবা নামের এক গৃহবধূর ঝুলন্ত ম’রাদেহ উদ্ধার করেছে পুলিশ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রজিবা নামের এক গৃহবধূর ঝুলন্ত ম’রাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ
উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্ব-দক্ষিণ পাড়া) এলাকা থেকে রজিবা বেগম নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (০৪ এপ্রিল) সকালে নিজ বাড়িতে রজিবা বেগমের মরাদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের সদস্যরা। এরপরই খবরটি চারিদিকে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এখবর পেয়ে পুলিশ এসে ‘মরসদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এনিয়ে নিহত রজিবা বেগমের বাবার বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত রজিবা বেগমের স্বজনদের দাবী, তার স্বামী সুজা মিয়া তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরাদেহ ঝুলিয়ে রেখেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত স্বামী সুজা মিয়াকে আটক করে থানার পুলিশে সোপর্দ করেছে।
গোবিন্দগঞ্জ থানার এস,আই হারুনর রশিদ,এস,আই আনসোফসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক ওই গৃহবধূর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
© All rights reserved © 2025
Leave a Reply