1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে ভিজিএফ-এর চাল না পেয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ কার্ডধারীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৭ Time View

গাইবান্ধার পলাশবাড়ীতে ভিজিএফ-এর চাল না পেয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ কার্ডধারীরা

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ীতে ভিজিএফ-এর চাল না পেয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ কার্ডধারীরা। সোমবার সকাল ১১টায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় মহদীপুর ইউনিয়নের ভুক্তভোগী কার্ডধারী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন।

বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম দুর্নীতির আশ্রয় নিয়ে অন্তত ১৫ জন ভিজিএফ কার্ডধারীকে তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত করেছেন। আজ সকালে কার্ডধারীরা চাল নিতে গেলে চেয়ারম্যানের হাতে অনেকে লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ ওঠে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য বাবু মিয়া এবং ভুক্তভোগী শাহিনুর খাতুন ও পারভিন খাতুন। তারা বলেন, সরকারি সুবিধা থেকে গরিব মানুষকে বঞ্চিত করা এবং তাদের সাথে দুর্ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত চেয়ারম্যানের অপসারণ দাবি করেন।

সড়ক অবরোধের ফলে ওই রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। মানববন্ধনে কার্ডধারী ছাড়াও এলাকার সচেতন মহলের প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে সবধরনের ব্যবহারিত খাস জমি বন্দোবস্ত করে নেওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি, ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে সরকারি খাসজমি দখলের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মরত মোঃ জুয়েল রানা বিরুদ্ধে , স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সুত্রে জানা গেছে মোঃ জুয়েল রানা উপজেলার চাড়োল পতিলাভাষা গ্ৰামের মৃত মফিজুর ইসলাম এর ছেলে মোঃ জুয়েল রানা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সুত্রে জানাগেছে মোঃ জুয়েল রানা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। সেই প্রভাব খাটিয়ে সবসধারণের ব্যবহাত খাস জমি নিজ মায়ের নামে বন্তবস্ত করে নিয়েছে এবং বন্দোবস্ত পরিতেক্ত জায়গায় আজ অব্দি কোন দোকান ঘর ছিল না স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে জানা গেছে। এবিষয়ে মোঃ জুয়েল রানা সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে মোবাইল ফোন অফ দেখা যায়।

© All rights reserved © 2025

: :