
শেরপুরে “বায়তুন নূর কল্যাণ সমাজের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাতে দোয়া ও কম্বল বিতরণ
মোঃছামিউল আলম
স্টাফ রপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন শেরপুর চকপাঠক বায়তুল নূর কল্যাণ সমাজের নব্য কমিটি।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব শেরপুর শহরের চকপাঠক এলাকায় মোঃরাশেদুল হোসেন ডিয়ার মার্কেটে অবস্থিত চকপাঠক বায়তুল নূর কল্যাণ সমাজের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত সংগঠনের সভাপতি রাশেদুল হোসেন ডিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মো. জহিরুল হাসান মুকুল। দোয়া ও মিলাদ মাহফিল এ উক্ত কমিটির সকলে উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এডভোকেট আলহাজ্ব মো. মোকলেছুর রহমান (জীবন), সালাউদ্দিন আহমেদ ভূট্টো, আলহাজ্ব মো. ফজলে আজীম পারভেজ, মোখলেছুর রহমান, আজাহার আলী বিএসসি, মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী ও আ. রশিদ।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কমিটি বৃন্দুর মাঝে, মো. মাহবুব আলম মাহা, আনোয়ার হোসেন আনার, মো. তজি মিয়া, আমিনুল ইসলাম হানিফ, মো. জাহিদ হাসান টিটু, কৃষিবিদ পারভেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা ও দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় শেরপুর চকপাঠক বায়তুন নূর কল্যাণ সমাজের সভাপতি মোঃরাশেদুল হুসেন ডিয়ার বলেন ৫১ সদস্য বিশিষ্ঠ্য আমাদের যে কমিটি রয়েছে তাদের সকলের সিদ্ধান্ত অনুযায়ি যে সকল অসহায় ও দুস্থ পরিবার নির্ধারিত হয়েছে আমরা তাদের মাঝে শীত বস্র কম্বল বিতরণ করেছি। তিনি আরো বলেন আমাদের এ সমাজের যে ৪৫৬ টি পরিবার রয়েছে আমারা তাদের যে কোন সমস্যায় তাদের পাশ্বে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।
© All rights reserved © 2025
Leave a Reply