
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরিকালে আটক হয়ে আদালত থেকে জামিনে আসার পর চোরাই মোটর সাইকেলসহ আটক হয়েছে সেই আজাদুল
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরিকালে আটক হয়ে আদালত থেকে জামিনে আসার পর চোরাই মোটর সাইকেলসহ আটক হয়েছে সেই আজাদুল।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাপমারা ইউপির নরেঙ্গাবাদ মেরী এলাকায় এক অভিযানে মিলন মিয়া ও মমিন মিয়ার বাড়ি থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এস.আই নজরুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই তাহসিনুর রহমান, তফিজ উদ্দিন, আখতারুজ্জামান, মমিনুল ইসলাম, এএসআই সোহেল রানা, আতাউল গণিসহ অন্যান্য ফোর্সরা।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নরেঙ্গাবাদ মেরী এলাকার মিলন মিয়ার বাড়িতে অভিযান চালায়। তার বাড়ি থেকে ৩/৪ মাস পূর্বে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এজাদুলের কাছ থেকে ক্রয় করা ডিসকভার ১২৫সিসি উদ্ধার করে (যার চেসিস নংMD2DSJZZZUWK92832) এবং (ইঞ্জিন নং JZMBUJ203661)। পরে চোর চক্রের সদস্য এজাদুলকে একই এলাকার শুকুরের বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে একই এলাকার মমিন মিয়ার বাড়ি থেকে টিভিএস ১১০ সিসির ( যার রেজি. নং ঢাকা-মেট্রো ল-৪১-০৩৯১, চেসিস নং MD625CF18JIA57775 এবং ইঞ্জিন নং CFIAJ1930388) একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার শাখাহার ইউপির রাজশ গ্রামের হিন্দুপাড়ায় মোটরসাইকেল চুরির সময় এলাকাবাসীর হাতে আটক আজাদুলকে থানায় সোপর্দ করে। পরে তাকে আদালতে সোপর্দ করলে সেদিনই সে জামিনে বেড়িয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম দুটি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের সক্রিয় সদস্য এজাদুলকে আটক করার বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি হইছে যাহার নং-৪২
© All rights reserved © 2025
Leave a Reply