1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

পারভেজ হ*ত্যা*র মূল আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রে*প্তা*র করেছে র‌্যা*ব।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ Time View

পারভেজ হ*ত্যা*র মূল আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রে*প্তা*র করেছে র‌্যা*ব।

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব সদর দপ্তর।

এর আগে গত রোববার রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করা হয় কামাল হোসেন, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে। পরদিন মঙ্গলবার গ্রেপ্তার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি। আদালত তাদের সবাইকে সাত দিনের রিমান্ডে পাঠান।

ঘটনার পরদিন এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, পারভেজকে হত্যা করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার নেতৃত্বে।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসিকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি পরে মীমাংসা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :