1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 29, 2026, 2:42 am

সাঘাটায় হেরোইন সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2026
  • 20 Time View

সাঘাটায় হেরোইন সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

‎

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন সেবনের দায়ে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎

‎শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার বাটি, বোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেরোইন সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনের পরিচালনায় অভিযানকালে তাদের আটক করা হয়।

‎

‎পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩০০ টাকা অর্থদণ্ড ও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

‎

‎দণ্ডপ্রাপ্তরা হলেন-শিমুলতাইড় গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. সোহেল রানা (৪৩), বাটি গ্রামের মৃত সুরুজ ইসলামের ছেলে মো. সুমন ইসলাম (২৬) এবং একই গ্রামের মৃত রইচ প্রধানের ছেলে মো. মনু প্রধান (৪৩)।

‎

‎অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত।

‎

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি