সাঘাটায় হেরোইন সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন সেবনের দায়ে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার বাটি, বোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেরোইন সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনের পরিচালনায় অভিযানকালে তাদের আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩০০ টাকা অর্থদণ্ড ও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-শিমুলতাইড় গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. সোহেল রানা (৪৩), বাটি গ্রামের মৃত সুরুজ ইসলামের ছেলে মো. সুমন ইসলাম (২৬) এবং একই গ্রামের মৃত রইচ প্রধানের ছেলে মো. মনু প্রধান (৪৩)।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.