1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 29, 2026, 2:42 am

দশমিনায় শহীদ শাহজাহান খানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায়: প্রতিমন্ত্রী নূরুল হক।

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2026
  • 20 Time View

দশমিনায় শহীদ শাহজাহান খানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায়: প্রতিমন্ত্রী নূরুল হক।

এইচ.এম. নুরনবী,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, দশমিনা-গলাচিপার সাবেক সংসদ সদস্য এবং পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় দশমিনা উপজেলা অডিটোরিয়াম রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠন দশমিনা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-০৩ (সংসদ সদস্য-১১৩) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ নূরুল হক এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান।

দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব সিদ্দিক আহমেদ মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ শাহআলম শানুর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তারা বলেন, শহীদ শাহজাহান খান ছিলেন দশমিনা-গলাচিপার মানুষের আপনজন। তিনি আজীবন মানুষের অধিকার আদায়ে ও এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। তাঁর আদর্শ, সংগ্রাম ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, উপজেলা বিএনপি নেতা মোঃ শামীম খাঁন, গণঅধিকার পরিষদের ঢাকা উত্তরের সাবেক সহসভাপতি মিজান হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আবুল বাশার, সাবেক যুগ্ম আহ্বায়ক কালাম ফানসাইদ, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে.এম. ইমরান শাহীন, সাধারণ সম্পাদক মোঃ লিয়ার হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন মাতব্বর ও মোঃ শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সবশেষে শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি