
মোল্লার হাট ব্রীজের উপর বিএনপি-আ.লীগের
দু‘ঘন্টা ধরে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
মোংলা- মাওয়া মহাসড়কে বাগেরহাট-গোপলগঞ্জ সীমাতে মোল্লাহাটে ব্রীজের উপর বিএনপি ও কার্য্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৮জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে দুইঘন্টা ধরে চলা দুপক্ষের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে মোল্লাহাটের মধুমতি সেতুতে বাগেরহাট প্রান্তে ৮জন আহতদের মধ্যে বিএনপি নেতা রুমান মোল্লা (৩৫)এবং উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় গাড়ফা গ্রামের বাসিন্ধা মিলু মিয়া মোল্লার ছেলে। মোল্লাহাটের মধুমতি সেতু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই ঘন্টা বন্ধ থাকার পর বর্তমানে পুলিশ প্রহরায় মধুমতি সেতুর উপর দিয়ে রাতে মোংলা-মাওয়া মহাসড়কে যান চলাচল করছে।
পুলিশ জানায়, শনিবার দুপুর থেকে মধুমতি সেতু এলাকায় মোল্লাহাট উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ থেকে মশাল মিছিল নিয়ে কার্য্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধুমতি সেতুতে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে শুরু ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। দুইঘন্টা ধরে চলা দুপক্ষের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সংঘর্ষে বাগেরহাট প্রান্তে অন্তত ৮জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিএনপি নেতা রুমান মোল্লাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ প্রহরায় মধুমতি সেতুর উপর দিয়ে রাতে মোংলা-মাওয়া মহাসড়কে ফের যান চলাচল করছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে মোল্লাহাটের মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় এলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ##
বাগেরহাট
২৮. ১১. ২০২৬
Leave a Reply