
পলাশবাড়ীতে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন দিগন্ত, নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের উদ্বোধন করলেন পুলিশ সুপার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ কার্যালয়ের উদ্বোধন করেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন।
জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে এ ট্রাফিক পুলিশ অফিস নির্মাণ করা হয়েছে।
নবনির্মিত এ কার্যালয়ের মাধ্যমে পলাশবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কার্যালয়টি।
এ উদ্যোগের ফলে পলাশবাড়ীর সড়ক ব্যবস্থাপনায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সুশৃঙ্খল সড়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গাইবান্ধা জেলা পুলিশের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।
Leave a Reply