1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 11, 2026, 1:03 pm

মোল্লারটের সাবেক উপজেলা চেয়ারম্যান সানা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক দুটি মামলা দায়ের

Reporter Name
  • Update Time : Wednesday, November 11, 2026
  • 16 Time View

মোল্লারটের সাবেক উপজেলা চেয়ারম্যান সানা ও তাঁর
স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক দুটি মামলা দায়ের
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা (৬৯) এবং তাঁর স্ত্রী ঝর্না আলমের (৬২) বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুদকের বাগেরহাট জেলা কার্য্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।
দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাগুলো দায়ের করেন দুদকের বাগেরহাট জেলা কার্য্যালয়ের উপ-সহকারী পরিচালক সমীরন কুমার মন্ডল।
দুদক সূত্রে জানা গেছে, ২০২২ সালে শাহিনুল আলম ছানা ও তাঁর স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তাঁদের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। ২০২৫ সালের ১৮ মার্চ তাঁরা কমিশনে সম্পদ বিবরণী জমা দেন।
সম্পদ বিবরণীতে শাহিনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকার সম্পদের তথ্য দেন। এর মধ্যে ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকা স্থাবর এবং ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকা অস্থাবর সম্পদ। বিপরীতে তিনি ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকার দায় উল্লেখ করেন।
তবে দুদকের যাচাইয়ে তাঁর নামে ৩ কোটি ২১ লাখ টাকার স্থাবর এবং ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে ব্যাংকঋণসহ দায় পাওয়া যায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শাহিনুল আলম ছানা ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। পাশাপাশি ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ দখলে রেখেছেন। এ মামলায় ঘটনার সময়কাল ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, তাঁর স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, তিনি সম্পদ বিবরণীতে ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এতে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া দোকানভাড়া ও কৃষি খাত থেকে ১০ লাখ ৬৫ হাজার টাকা আয় দেখানোর পাশাপাশি সঞ্চয়সহ বৈধ সম্পদ ১৪ লাখ ৩ হাজার টাকা বিবেচনায় নিয়ে তাঁর বিরুদ্ধে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় ঘটনার সময়কাল ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
শাহিনুল আলম ছানা মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের বাসিন্দা। তিনি মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক।
এ বিষয়ে বক্তব্য জানতে শাহিনুল আলম ছানার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
দুদকের উপসহকারী পরিচালক সমীরন কুমার মন্ডল বলেন, মামলা দুটির তদন্ত চলছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকেও আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, আসামি শাহিনুল আলম ছানা ও তাঁর স্ত্রী ঝর্না আলম পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।#
বাগেরহাট
১১.১১.২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি