
পটুয়াখালীর দশমিনায় নাফহাতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিযোগিতায় মানবিক Uno !
নিউজ ছবি সহ মেইল করা হয়েছে
এইচ.এম.নুরনবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি :-
আজ ১২ই অক্টোবর-২৬ সোমবার পূর্ব আলীপুর দারুল উলুম নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায়, নাফহাতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর পটুয়াখালী জেলার অডিশন অনুষ্ঠিত হয়েছে।
সকাল সারে নয়টা থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলে বিকেল পর্যন্ত। তিন গ্রুপে (১০ পারা গ্রুপ,৫ পারা গ্রুপ ও হুসনে সওত গ্রুপ) অংশ নেয় পটুয়াখালী জেলার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন, মাহমুদ হাসান মৃধা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দশমিনা পটুয়াখালী।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নাফহাতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান, এইচ এম ক্বারী আরাফাত রহমান রবিউল, ও মহাসচিব হাফেজ ক্বারী মিজানুর রহমান।
নাফহাতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ পটুয়াখালী জেলার অডিশনে সভাপতিত্ব করেন, গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মোঃ মিজান হাওলাদার।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন, হাফেজ মোঃ জাকারিয়া বেলাল ও মোঃ মনিরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এইচ.এম. নুরনবী
পটুয়াখালী জেলা প্রতিনিধি ।
মোবাইল: ০১৭৭৭-০৪২১৯৪
তারিখ ১২/১০/২৬
Leave a Reply