1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 12, 2026, 10:49 pm

গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কন্যা শিশু দিবস-২০২৬ পালিত

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026
  • 17 Time View

গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কন্যা শিশু দিবস-২০২৬ পালিত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কন্যা শিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, গাইবান্ধার আয়োজনে দিবসটি পালন করা হয়।

এবারের কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য ছিল— “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”।

দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধ করা এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও বিকাশের সুযোগ সৃষ্টি করা জরুরি। কন্যাশিশুরা উপযুক্ত শিক্ষা ও সহযোগিতা পেলে পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং নারীর ক্ষমতায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি