1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 3, 2026, 7:24 am

উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলো শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদল।

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 10 Time View

উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলো শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদল।

‎মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে করতোয়া নদী, স্থানীয় বিল এবং পুকুরে এই পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।
‎কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান।
‎এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম।
‎এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুনইমুর রহমান মুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, যুবদল নেতা সামিউল ইসলাম আক্কাস, মাহাদী হাসান তমাল, আতিকুর রহমান সুজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
‎পোনা অবমুক্তকরণ শেষে শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান বলেন,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মানেই জনগণের কল্যাণ ও প্রকৃতির সুরক্ষায় কাজ করা।দেশের প্রোটিনের চাহিদা পূরণ ও দেশীয় মাছের বংশবৃদ্ধিতে যুবদল সর্বদা ইতিবাচক ভূমিকা রেখে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি