উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলো শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদল।
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে করতোয়া নদী, স্থানীয় বিল এবং পুকুরে এই পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুনইমুর রহমান মুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, যুবদল নেতা সামিউল ইসলাম আক্কাস, মাহাদী হাসান তমাল, আতিকুর রহমান সুজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
পোনা অবমুক্তকরণ শেষে শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান বলেন,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মানেই জনগণের কল্যাণ ও প্রকৃতির সুরক্ষায় কাজ করা।দেশের প্রোটিনের চাহিদা পূরণ ও দেশীয় মাছের বংশবৃদ্ধিতে যুবদল সর্বদা ইতিবাচক ভূমিকা রেখে যাবে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.