1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গত রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া মৌজার মায়ামনি চারমাথা মোড় এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বালাটারী গ্রামের মৃত জহিদুর মিয়ার ছেলে হযরত আলী (৬০) এবং পাবনা সদর থানার মহেন্দ্রপুর (মহিষগাড়া) গ্রামের আব্দুস সালামের স্ত্রী শাহানাজ বেগম (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল পৌর এলাকায় নিয়মিত রাত্রিকালীন টহল ডিউটিতে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মায়ামনি চারমাথা মোড় এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাদের ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :