1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

গাইবান্ধা শিক্ষা প্রকৌশলের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ ঠিকাদারদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪২ Time View

গাইবান্ধা শিক্ষা প্রকৌশলের সহকারী প্রকৌশলীর
বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ ঠিকাদারদের
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আশীষ চন্দ্র বসু রায় বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ করেছেন ঠিকাদাররা। পছন্দের ঠিকাদারদারকে নি¤œমানের কাজে সহযোগিতা, অগ্রিম বিল প্রদানসহ নানান অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১৩১.৬৯ লক্ষ টাকা ব্যয় বরাদ্দে সাঘাটা উপজেলার শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, ১৬১.৩৬ লক্ষ টাকা ব্যয়ে কামালেরপাড়া উচ্চ বিদ্যালয়, ১৩১.৬৯ লক্ষ টাকা ব্যয়ে কামালেরপাড়া মহাবিদ্যালয়ের কাজ চলছে। কিন্তু কাজ দৃশ্যমান না হতেই দায়িত্বপ্রাপ্ত ঠিকারদারকে অগ্রিম বিল দিয়েছেন সহকারী প্রকৌশলী আশীষ চন্দ্র বসু রায়। অথচ অনেক ঠিকাদার কাজ দৃশ্যমান করলেও তাকে রহস্যজনক কারণে বিল দেয়া হচ্ছে না। অভিযোগ রয়েছে মোটা অংকের উৎকোচ নিয়ে তিনি ওইসব ঠিকাদারকে সহযোগিতা করে থাকেন। কোনো কোনো ঠিকাদার বিল পাওয়ার যোগ্য হলেও- বিল্ডিংয়ের ছাদ ঢালাই পর্যন্ত গেলেও তাকে বিল দেয়া হয় না। এ ঘটনায় ঠিকারদারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ঠিকাদাররা এ ব্যাপারে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে সহকারী প্রকৌশলী আশীষ চন্দ্র বসু রায় অভিযোগ অস্বীকার করে বলেন, ছাদ ঢালাই না হলে কোনো ঠিকাদারকে বিল দেয়া হয় না, বিল দেয়াও হয়নি। নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন বলেন, আমি এ ব্যাপারে অবগত নই। গাইবান্ধায় আমি নতুন যোগ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :