1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে কারাগারে প্রেরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫০ Time View

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে কারাগারে প্রেরণ

মোঃ ওলিউল্লাহ্ বিভাগীয় ব্যুরো চীফ (রাজশাহী)
নওগাঁর পত্নীতলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে আবু রাইহান (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) পত্নীতলা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। দণ্ডপ্রাপ্ত আবু রাইহান উপজেলার উষ্টি গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে রাস্তায় তাকে একা পেয়ে অভিযুক্ত আবু রাইহান আপত্তিকর কথাবার্তা বলে ও নানাভাবে উত্যক্ত (ইভটিজিং) করতে থাকে। বিষয়টি জানতে পেরে পত্নীতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত আবু রাইহানকে হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক অপরাধের সত্যতা বিবেচনা করে তাকে সাজা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী, আজকেই তাকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি রুখতে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। এ ধরণের অপরাধের বিরুদ্ধে পুলিশের এই তাৎক্ষণিক ও জোরালো অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :