
গোবিন্দগঞ্জ ফুলপুকুরিয়া কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আনারুল হক,মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক আফজাল হোসেন, সমাজসেবক আইয়ুব হোসেন এবং কলেজ পরিচালনা পরিষদের সদস্য মজনু শেখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ফুলপুকুরিয়া কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মনোযোগসহকারে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া এবং ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। পরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় জানিয়ে তাদের সফলতা কামনা করা হয়।
© All rights reserved © 2025
Leave a Reply