1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে যুবকের ঝুলন্ত ম*র*দেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৫ Time View

গোবিন্দগঞ্জে যুবকের ঝুলন্ত ম*র*দেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নে ফিরোজ কবির বকুল (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফিরোজ কবির বকুল উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর কানিপাড়া গ্রামের রেজাউল করিম প্রধানের ছেলে।
শনিবার সকাল পরিবারের সদস্যরা নিজ ঘরের তীরের সঙ্গে তার ঝুলন্ত ম*র*দেহ দেখতে পেয়ে গোবিন্দগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই মুমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ভট্টাচার্য জানান,ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়দের ধারণা, পারিবারিক দ্বন্দ্ব ও কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :