1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৪ Time View

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

​গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ছাত্রশিবির ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ ইসলামকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাইবান্ধা জেলা শাখা।

​শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে গাইবান্ধা পৌর পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

​বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় মিছিল থেকে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

​মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘গত রোববার সাঘাটার বোনারপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সন্ত্রাসী বাহিনী নৃশংসভাবে আমাদের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এই ঘটনায় আরও একজন কর্মী গুরুতর আহত হয়েছেন। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে জড়িত খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

​বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামীতে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

​উল্লেখ্য, গত রোববার সাঘাটার বোনারপাড়ায় আধিপত্য বিস্তার ও নির্বাচন সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ ইসলাম খুন হন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই দোষীদের বিচারের দাবিতে স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :