1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সাঘাটায় ৪০ পিস ইয়াবা ৩ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী ও মাদক ক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৩ Time View

সাঘাটায় ৪০ পিস ইয়াবা ৩ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী ও মাদক ক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলার সাঘাটা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার টাকা সহ জুয়েল মন্ডল(৪৫)  নামে এক মাদক ব্যবসায়ী ও  মতিয়ার রহমান (৫২) নামের এক মাদক ক্রেতা ও মাদকসেবক কে হাতে নাতে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১ টা ৪৫ মিনিটের সময় সাঘাটা থানার রাত্রকালীন মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানাধীন ৫নং কচুয়া ইউনিয়নের চন্দনপাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যে জানা যায় যে, কচুয়া ইউনিয়নের  চন্দনপাট গ্রামস্থ জনৈক জুয়েল মন্ডলের বসতবাড়ির ভিতরের আঙিনায় কতিপয় ব্যক্তি  মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।

পুলিশ এ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে জুয়েল মন্ডল (৪৫) ও মতিয়ার রহমান নামে দুই ব্যক্তিকে আটক করে।   আটককৃতরা হলো সারাটা উপজেলার চন্দন পাট গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ি ১।  জুয়েল মন্ডল ও রাঘবপুর গ্রামের মৃত মুনসুরের ছেলে মাদক ক্রেতা ও মাদক সেবক মতিয়ার রহমান(৫২)।

আটকের পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে জুয়েল মন্ডলের পরনের লুঙ্গির ডান কোচ হতে ৪০(চল্লিস) পিস ইয়াবা ও মতিয়ার রহমানের প্যান্টের ডান পকেট হতে মাদক ক্রয়ের ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১২,০০০ (বার হাজার) টাকা।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা পরস্পরের যোগসাজশে ইয়াবা  ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে  মাদকদ্রব্য ও টাকা নিজ হেফাজতে রেখেছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এবিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাঘাটা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :