
কর্মস্থলেই ইবাদতের অনন্য দৃষ্টান্ত: নিয়ামতপুর ইসলামী ব্যাংক উপশাখায় কর্মকর্তা-কর্মচারীদের জামাতে নামাজ আদায়
মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ:
ব্যস্ততম কর্মদিবসের মাঝেও মহান আল্লাহর হুকুম পালনে এক অনন্য ও চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নওগাঁর নিয়ামতপুর উপশাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রতিদিনের চেনা কর্মব্যস্ততার মাঝেই দুপুরের নামাজের সময় হলে তারা সবাই মিলে এক সারিতে দাঁড়িয়ে জামাতে সালাত আদায় করছেন।
জানা গেছে, নিয়ামতপুর উপশাখার ইনচার্জ/ম্যানেজার জনাব মোঃ গোলাম মোস্তফা-এর আন্তরিক তত্ত্বাবধান ও অনুপ্রেরণায় এই সুন্দর উদ্যোগটি নিয়মিত পরিচালিত হচ্ছে। দুপুরের নামাজের সময় হলে ব্যাংকের সকল স্টাফ একসঙ্গে জামাতে নামাজ আদায় করেন। গ্রাহক সেবার পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলার এই অপূর্ব দৃশ্যটি ব্যাংকে আসা সেবাগ্রহীতাদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।
এই বিষয়ে ব্যাংকের গ্রাহক ও স্থানীয়রা জানান, দুনিয়াবি কাজের শত ব্যস্ততার মাঝেও সময়মতো আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। এটি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য যেমন বাড়ায়, তেমনি কাজের ক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রাখতেও সাহায্য করে।
কর্মস্থলে এমন ধর্মীয় ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য নিয়ামতপুর উপশাখার ম্যানেজার জনাব মোঃ গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
© All rights reserved © 2025
Leave a Reply