1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা  ইজিবাইক চালক নিহত, আহত বেশ কয়েকজন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩৬ Time View

পলাশবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা  ইজিবাইক চালক নিহত, আহত বেশ কয়েকজন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শাপলা বেগম (৩০) নামে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরঘর এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত ইজিবাইক। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা “অরিন ট্রাভেলস” নামের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয় এবং পরে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই ইজিবাইক চালক ফেরদৌস মিয়া নিহত হন। গুরুতর আহত শাপলা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং আহতের দ্রুত সুস্থতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :