1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে কিশোর নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৬ Time View

গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে কিশোর নিহত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রুমন (১৯) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বড় ভাই রুহিত (২০)। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পিয়ারাপুর গ্রামের আকিবের সঙ্গে রুহিতের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে আকিব ধারালো অস্ত্র দিয়ে রুহিতকে আঘাত করেন। এ সময় ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। আহত রুহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত রাকিবের মা বেবি বেগম ও স্ত্রী ইতি বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :