1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

তিস্তা পাড়ে মেলার আড়ালে সার্কাস, স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৫ Time View

তিস্তা পাড়ে মেলার আড়ালে সার্কাস, স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার হরিপুর ইউনিয়নের তিস্তা নদীর পাড়ে মেলার নামে সার্কাস ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটায় এলাকায় যানজট, শব্দদূষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের অবাধ যাতায়াত এবং গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এলাকাবাসী আরও জানান, তিস্তা নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় এমন আয়োজন দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি করছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :